ইরানে মাজারে হামলায় ২৬ বিদেশি গ্রেফতার
ইরান শিয়াদের একটি মাজারে ভয়াবহ হামলার অভিযোগে ২৬ বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়।
গত সোমবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা মন্ত্রণালয় শিরাজে সন্ত্রাসী হামলায় জড়িত সকল এজেন্টকে চিহিৃত করে তাদের গ্রেফতার করে। হামলায় জড়িত এ ২৬ জন তাকফিরি সন্ত্রাসী আজারবাইজান, তাজিকিস্তান ও আফগানিস্তান থেকে ইরানে আসে। ইরান ও আরো অনেক দেশে তাকফিরি বলতে উগ্রবাদী সুন্নি ইসলামি গ্রুপকে বুঝানো হয়ে থাকে। এসব সন্ত্রাসীকে ফার্স, তেহরান, আলবুর্জ, কের্মান, কুম ও রাজাভি খোরাসান প্রদেশ এবং ইরানের ‘পূর্বাঞ্চলীয় সীমান্ত’ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শিরাজের শাহ চেরাগ মাজারে সশস্ত্র হামলার ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়।
আরও পড়ুনঃ “দেশে খনিজ ও জ্বালানি সম্পদের সংকট রয়েছে, ডলার সংকট নেই”





